Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ভবনের ৯ তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ২১:৩০

তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন ৯ তলা ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে নগরীর কোতোয়ালী থানার কাছে বাণ্ডেল সেবা কলোনির প্রবেশমুখে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন— ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) ও মোহাম্মদ হাসান (১৮)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম সারাবাংলাকে জানান, ১১ তলাবিশিষ্ট রঙ্গম কনভেনশন হলের নবম তলায় তিন শ্রমিক কাজ করছিলেন। সেখান থেকে তারা নিচে পড়ে যান। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আহত রাশেদ মারা যান।

বিজ্ঞাপন

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া আরেক শ্রমিক মো. রাসেল সারাবাংলাকে জানান, তিনি ভবনের নিচে ছিলেন। তিন শ্রমিক নবম তলার দেওয়ালে প্লাস্টারের কাজ করছিলেন। সেখান থেকে আকস্মিকভাবে তারা নিচে পড়ে যান।

ঘটনাটি কীভাবে ঘটেছে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি আবদুল করিম জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো