Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৯৭২ সালের সংবিধান ছিল ফ্যাসিস্ট: নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ২২:৪৩ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ২২:৪৭

বান্দরবানে নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বান্দরবান: ১৯৭২ সালের সংবিধানকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “স্বাধীনতা যুদ্ধের পর যে সংবিধান রচিত হয়েছে, তা জাতিগোষ্ঠীর সকলকে অন্তর্ভুক্ত করতে পারেনি, নাগরিক মর্যাদা দিতে পারেনি—এ কারণে তা শুরু থেকেই ফ্যাসিস্ট সংবিধান ছিল।”

শনিবার (১৯ জুলাই) রাত পৌনে ৯টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে কক্সবাজার থেকে পদযাত্রা করে এনসিপির নেতৃবৃন্দ বান্দরবানে পৌঁছান।

নাহিদ ইসলাম বলেন, “জাতিগত বিভাজনের ফলে বহু সমস্যা থেকে গেছে। এখন আমরা ঐক্যের জায়গায় এসেছি। সকল জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার রক্ষায় আমরা কাজ করব।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “যারা গণহত্যা চালিয়েছে, অধিকার হরণ করেছে, তাদের বিচার এই মাটিতেই হবে। সামনে কোনো সমস্যা সৃষ্টি হলে আবারও আন্দোলনে নামা হবে। বিভাজনের রাজনীতি এ দেশে আর চলবে না।”

তিনি বান্দরবানের দীর্ঘদিনের ভূমি সংকট, পানি সমস্যা ও অন্যান্য স্থানীয় সংকট সমাধানেরও আশ্বাস দেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সম্পাদক আছা ইম সায়েম হোসেন, যুগ্ম সমন্বয়ক লুক চাকমা, দক্ষিণ চট্টগ্রাম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, পার্বত্য চট্টগ্রাম তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ, বান্দরবান জেলা প্রধান সমন্বয়ক শহীদুর রহমান সোহেল প্রমুখ।

উল্লেখ্য, গত ১ জুলাই গাইবান্ধা থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উদ্বোধনী অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনের ঘোষণা দেন নাহিদ ইসলাম।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো