Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শরীয়তপুরে সড়ক অবরোধের চেষ্টা, ধাওয়ায় পালাল নিষিদ্ধ ছাত্রলীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৫:০৪

মাঝিরহাট এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

শরীয়তপুর: শরীয়তপুর-ঢাকা সড়কের মাঝিরহাট এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

শনিবার (১৯ জুলাই) দিবাগত মধ্যরাতে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হরতাল ও অন্তর্বর্তীকালীন সরকার ড. ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি নিয়ে তেমন প্রকাশ্যে আসেননি। শুধু ১৫ আগস্ট জাজিরার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদারের নেতৃত্বে আওয়ামী লীগ একটি কর্মসূচি পালন করে। তবে তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ গোপনে বিভিন্ন সময় মশাল মিছিল করেছেন ও পোস্টার ঝুলিয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার দিবাগত রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় ১০-১২টি মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় ছাত্রলীগের লোকজন। এ সময় তারা আতঙ্ক সৃষ্টি করতে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়কে অবরোধের চেষ্টা চালায়। এ সময় খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় অবরোধকারীরা।

অবরোধ চেষ্টার এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও শরীয়তপুর জেলা ছাত্রলীগের ফেসবুক পেজসহ বিভিন্ন পেজে শেয়ার করা হয়েছে।

এ ব্যাপারে নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু ছেলেপেলে প্রশাসন এলাকার সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা। আমরা তাদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো