Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পার্বত্য এলাকায় শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে মন্ত্রণালয়: সুপ্রদীপ চাকমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৭:১৭ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৭:৫৯

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুদান প্রদান অনুষ্ঠান।

বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। পার্বত্য এলাকার মধ্যে বান্দরবান পার্বত্য জেলা অনেক পিছিঁয়ে রয়েছে আর তার জন্য সার্বিক উন্নয়নে কাজ করছে এই মন্ত্রণালয়।

রোববার (২০ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলার বিভিন্ন কৃষক ও নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী/প্রসুতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, সরকারের কাছ থেকে যা বরাদ্ধ প্রয়োজন আমরা খুঁজে আনবো, তবে গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় তিনি প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও তার সঠিক বাস্তবায়ন করার জন্য চেয়ারম্যান ও সদস্যদের আহবান জানান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা উন্নয়নে আর এর মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দফতরের উর্ধতন কর্মকর্তা, জেলা পরিষদের সদস্যরা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো