Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্থ ৫৬৫ হেক্টর জমির ফসল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৯:২৩

খুলনা জেলা প্রশাসনের সভা।

খুলনা: গত দুই সপ্তাহ জুড়ে খুলনায় ভারী বৃষ্টিপাতের কারণে ২৩ হাজার ৯৫৮ হেক্টরের মধ্যে ৫৬৫ হেক্টর জমিতে থাকা ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে আউশ-আমন ধান, পাট, মরিচ, সবজি, তরমুজ, শিম, আদাসহ ৪৮১ হেক্টরে রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ১৩ হাজার ৭১ জন কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন, ক্ষতির আর্থিক পরিমান প্রায় ২৭ কোটি ৬৫ লাখ টাকা।

রোববার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভায় কৃষি সম্প্রসারণ দফতরের উপপরিচালক মো. নজরুল ইসলাম সভায় এ তথ্য জানান।

বিজ্ঞাপন

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ সভায় জানান, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী ও ন্যায়সঙ্গতভাবে পুলিশ কাজ করতে চায়। খুলনা মহানগরীতে পুলিশের নিয়মিত টহল ও চেকপোষ্টগুলো চালু রয়েছে।

সম্প্রতি মেট্রোপলিটন পুলিশ ৫০ হাজার পিস ইয়াবা, ১৬০ কেজি গাঁজাসহ উল্লেখ্যযোগ্য পরিমাণ মাদকদ্রব্য আটক করতে পেরেছে। ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর কারণ উদঘাটন ও আসামিদের আটক করা সম্ভব হয়েছে। কিশোর গ্যাং এর উৎপাত বন্ধে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ‘জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিভিন্ন দফতর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে ও সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন করতে হবে। চলমান জুলাই মাসের শেষ সপ্তাহে ও আগস্টের শুরুতে বৃষ্টিবলয়ের প্রভাবে খুলনাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। খুলনা শহর এবং জেলার ফুলতলা-ডুমুরিয়া এলাকায় জলাবদ্ধতা প্রতিরোধে আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনস্বার্থ বিঘ্নিত করে কোন খালের পানিপ্রবাহ বন্ধ করা যাবে না। বৃষ্টিতে খুলনার বিভিন্ন স্থানের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো