Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে ঐকমত্য কমিশনের অধিবেশন মুলতবি

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ২২:২৭

ঐকমত্য কমিশনের অধিবেশন মুলতবি। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

সোমবার (২১ জুলাই) বিকেলে কমিশনের ১৬তম দিনের আলোচনায় এ শোক জানানো হয় এবং দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৬৪ জন এবং বহু শিশু হতাহত হয়েছে। এ দুর্ঘটনার পরপরই জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ কমিশনের সভায় শোকবার্তা পাঠ করেন এবং নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। কমিশনের পক্ষ থেকে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বিজ্ঞাপন

কমিশনের সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সদস্যরা বিশেষ প্রার্থনায় অংশ নেন।

এর আগে দিনের কার্যধারায় কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৬তম দিনের আলোচনা চলছিল। রাষ্ট্রীয় মূলনীতি ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ছিল আজকের আলোচ্য সূচিতে। সকালে বিষয় দুটি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো