Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাইলস্টোনে হতাহত পরিবারের পাশে থাকার নির্দেশ খালেদা জিয়া-তারেক রহমানের

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ২৩:১১

ঢাকা: উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেল জানায়, খালেদা জিয়া ও তারেক রহমান নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন এবং শোকার্ত পরিবারগুলোকে আল্লাহ যেন সন্তান হারানো ও আহত হওয়ার ঘটনায় ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন, এই দোয়া করেছেন। একইসঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্ত দানের জন্যও দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুঁটে যান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও আরেক যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের একাধিক সংগঠনের প্রতিনিধি।

এ ছাড়া বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী, একটি উদ্ধারকারী টিমসহ অ্যাম্বুলেন্সের বহর নিয়ে উত্তরার মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে ছুঁটে যান। এরপর প্রয়োজনীয় তৎপড়তায় অংশ নেয় উদ্ধারকারী টিম।

সারাবাংলা/এজেড/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো