Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান ৪৭তম

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ০৯:২১

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত বাড়ছে বায়ুদূষণ। আন্তর্জাতিক বায়ুমান পরিমাপক সংস্থা আইকিউএয়ার এর তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে উঠে এসেছে আজ।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ৭টায় জাকার্তার একিউআই স্কোর ছিল ১৫৭, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

এই তালিকায় ঢাকার অবস্থান তুলনামূলক ভালো। ৫৭ স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ৪৭তম স্থানে। যদিও স্কোরটি ‘মাঝারি’ হিসেবে ধরা হয়, তবে ঢাকার দীর্ঘদিনের দূষণের ইতিহাসের প্রেক্ষিতে এটিকে আশাব্যঞ্জক পরিবর্তন বলছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

শীর্ষ ৫ দূষিত শহরের মধ্যে রয়েছে:

১. জাকার্তা (ইন্দোনেশিয়া) – AQI: ১৫৭
২. কায়রো (মিশর) – AQI: ১৪৯
৩. মেদান (ইন্দোনেশিয়া) – AQI: ১৪৯
৪. লাহোর (পাকিস্তান) – AQI: ১৪৬
৫. দিল্লি (ভারত) – AQI: ১৪০

একিউআই স্কোরের মান অনুযায়ী:

০-৫০: ভালো
৫১-১০০: মাঝারি
১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১-২০০: অস্বাস্থ্যকর
২০১-৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১-৪০০: বিপজ্জনক

পরিবেশবিদরা বলছেন, ঢাকার বায়ুমানে সাম্প্রতিক এই উন্নতি দীর্ঘস্থায়ী রাখতে হলে শহরের যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ও শিল্প এলাকার নির্গমন কমাতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো