Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১২:০৩

ঢাকা: আজ থেকে শুরু হচ্ছে সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসনে ৪৯তম বিশেষ বিসিএসের আবেদন প্রক্রিয়া।

‎সোমবার (২১ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন সই এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ এ বিসিএসে ৬৮৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার (২২ জুলাই) থেকে এ বিসিএসের আবেদন শুরু হবে।

‎বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৪৯তম বিশেষ বিসিএসে সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি পদে নিয়োগ দেওয়া হবে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে প্রভাষক পদে নিয়োগ হবে ৩০টি।

‎জানানো হয়েছে, সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে। এ বিভাগে ৬১টি শূন্যপদ রয়েছে। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

‎আবেদন ফরম পূরণ করা যাবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা ফি পরিশোধ করতে পারবেন আবেদন শেষে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো