Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১: আইএসপিআর

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৫:২০ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৭:০০

উত্তরায় দুর্ঘটনার শিকার এফ-৭ ফাইটার জেট। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, আজ দুপুর ১২টা পর্যন্ত কুয়েত মৈত্রী হাসপাতালে আহত রয়েছেন আটজন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত রয়েছেন ৪৬ জন, মারা গেছেন ১০ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত রয়েছেন তিনজন, মারা গেছেন একজন। ঢাকার সিএমএইচে আহত রয়েছেন ২৮ জন, মারা গেছেন ১৬ জন। উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত রয়েছেন ১৩ জন, মারা গেছেন দুইজন। উত্তরা আধুনিক হাসপাতালে আহত রয়েছেন ৬০ জন, মারা গেছেন একজন। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত রয়েছেন একজন। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত রয়েছেন একজন। ইউনাইটেড হাসপাতালে আহত রয়েছেন দুইজন, মারা গেছেন একজন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনজন আহত রয়েছেন।

বিজ্ঞাপন

আইএসপিআর আরও জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের প্রাণহানি হয়েছে ও ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফর (আইএসপিআর) এর আগে জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। দুপুর ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

পরে জানা যায়, বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো