Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হবিগঞ্জে বজ্রপাতে কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৮:২৮ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৮:৩১

প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামে বজ্রপাতে মো. রেজাউল হক (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রেজাউল চানপুর গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ ঘটনার সততা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানের পেয়ারা গাছে যাচ্ছিল রেজাউল। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ করে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এবং ইউপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তার ও এলাকাবাসীর সহায়তায় আহত কিশোরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো