Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিশু ধর্ষণের দায়ে বরিশালে বিএনপি নেতার যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২০:২৯ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২০:৩৩

বরিশাল: ১৩ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বরিশালে বিএনপি নেতা রাসেল শরীফকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ জুলাই) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক রকিবুল ইসলাম এই রায় দেন। এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।

দণ্ডপ্রাপ্ত রাসেল শরীফ বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সদস্য এবং আলী শরীফের ছেলে।

মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী আজিবর বলেন, ২০১৫ সালের ৭ নভেম্বর সকালে বরিশাল সদর উপজেলার ভুক্তভোগী শিশুর বসতঘরের পশ্চিম পাশে খোলা জায়গায় ধর্ষণ করে রাসেল। এ ঘটনায় ভুক্তভোগী শিশু বাদী হয়ে রাসেলকে আসামি করে মামলা করে। মামলার তদন্ত শেষে বরিশাল বন্দর থানার এসআই ২০১৬ সালের ১ জানুয়ারি আদালতে চার্জশিট প্রদান করেন। পরে আদালতের বিচারক ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ঘটনার সময় ধর্ষিত শিশুর বয়স ছিল ১৩ বছর ও দণ্ডিত রাসেলের বয়স ২৫ বছর ছিল বলে জানান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো