Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘স্বৈরাচারের দোসররা বিমান দুর্ঘটনাকে পুঁজি করে দেশে বিশৃঙ্খলার পাঁয়তারা করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২২:৪৮

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দেশের মানুষ যখন শোকাহত। তখন পতিত স্বৈরাচারের দোসররা বিষয়টিকে পুঁজি করে বিশৃঙ্খলার পাঁয়তারা করছে।

আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহরের মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

এ সময় সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশে এই মুহূর্তে দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার নির্দেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিমান দুর্ঘটনার পর উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। নির্বাচিত সরকার না হওয়ায় স্কুলে বিমান দুর্ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দুর্বলতা ফুটে উঠেছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদের আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক ও ভিপি নুরুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো