Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সূচি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২৩:৪৮

ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত তারিখে অনুষ্ঠিত না হওয়া পরীক্ষাগুলো আগামী ৩১ জুলাই থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী শুরু হবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে দুপুর ২টায় এবং সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত থাকবে।

নতুন সূচি অনুযায়ী, দর্শন, মৃত্তিকা বিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রসায়ন, হিসাববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, উদ্ভিদবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, ব্যবস্থাপনা, ক্রীড়াবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও সংস্কৃত বিষয়ে স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ জুলাই থেকে ১০ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা সংশ্লিষ্ট যে কোনো তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো