Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাহাতাবের পর চলে গেল মাইলস্টোনের শিক্ষার্থী মাহিয়াও

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৮:৫১ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৯:০৫

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট। ছবি:: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিম (১৫) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাহিয়ার শ্বাসনালীসহ শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে ১৩ জনের মৃত্যু হলো।

বিজ্ঞাপন

এদিকে হাসপাতালে নিহতের পরিবারের সঙ্গে থাকা স্বজন ও প্রতিবেশিরা জানান, উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক প্রজেক্টের ডি ব্লকে থাকে পরিবারটি। তিন মেয়েকে রেখে গত ৫ বছর আগে মারা গেছেন মাহিয়ার বাবা মোহাম্মদ বিশ্বাস। মা গৃহিণী আফরোজা খাতুন আর ফুপু মিলে বাচ্চাদের লালন-পালন করতেন। তবে মা মৃত্যুর বিষয়ে এখনো কিছু জানেন না।

এর আগে, আজ দুপুর পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন মাহাতাব উদ্দিন ভূঁইয়া (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে ইংলিশ ভার্সনে পড়ত সে। তার শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল। আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন- মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো