Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাইলস্টোন ট্রাজেডি / দগ্ধ ৬ জনের অবস্থা সংকটাপন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ২২:২৮ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ ০০:০০

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ছয় জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ছাড়া শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ১৩ জনকে নেওয়া হয়েছে কেবিনে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন ইনস্টিটিউটের সিনিয়র চিকিৎসকরা।

এদিন আরও দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে ডা. নাসির উদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত ৪২ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ক্রিটিকাল ৬ জনসহ ৮ জনকে আইসিইউতে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হওয়ায় ১৩ জনকে স্থানান্তর করা হয়েছে কেবিনে। তাদেরকে খুব দ্রুতই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা চলছে। পরবর্তীতে তারা ফলোআপ চিকিৎসার জন্য আসবে।’

বিজ্ঞাপন

পরিচালক বলেন, ‘বৃহস্পতিবার ভারত থেকে চিকিৎসক দল এসেছেন। এ ছাড়া বুধবার সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে আজও মিটিং করা হয়েছে। চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও ভার্চুয়ালি মিটিং হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টাসহ আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে এসব রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি কোমলমতি এসব শিশুদের চিকিৎসার জন্য পুরো বিশ্ব থেকে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে।’

এদিকে দুপুরে সায়মন (১৮) নামে এক শিক্ষার্থীকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তার শরীরে কোনো ধরনের দগ্ধ হয়নি।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো