Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাতিয়ায় সমুদ্রে ভাসতে থাকা ১৪ জেলেসহ মাছধরা ট্রলার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১২:৩৭ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১২:৩৯

উদ্ধার হওয়া জেলেসহ ট্রলার।

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ১৪ জেলেসহ একটি মাছধরা ট্রলার উদ্ধার করেছে কোষ্টগার্ড।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে উদ্ধার হওয়া জেলেদের উপজেলার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়।

কোষ্টগার্ডের তথ্যমতে জানা যায়, এফবি জামিলা নামে ট্রলারটি ১৯ জুলাই চট্টগ্রামের ফিসারী ঘাট থেকে সমুদ্রে মাছ শিকারে যায়। একদিন পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় তারা তীরে যোগাযোগ করতে পারেনি। সমুদ্রে ভাসতে ভাসতে গতকাল তারা নেটওয়ার্ক পেয়ে ৯৯৯ ফোন দিয়ে সহযোগিতা চায়। পরে ৯৯৯ থেকে নির্দেশ পেয়ে হাতিয়া কোষ্টগার্ড খোঁজাখুঁজি করে ট্রলারটিকে হাতিয়ার পূর্বে গাংগুরিয়ার চরের কাছ থেকে উদ্ধার করে। পরে ট্রলারটি টেনে এনে হাতিয়ার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এই বিষয়ে কোষ্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম উল হক বলেন, উপকূলীয় এলাকায় সমুদ্রে বিপদে থাকা জেলেদের সহযোগিতা করতে কোষ্টগার্ড সবসময় প্রস্তুত থাকে। এছাড়া যেকোনো ধরনের অপরাধ দমনে এই বাহিনীর সদস্যরা সবসময় অভিযান পরিচালনা করে থাকে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো