Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকার পক্ষপাতদুষ্ট আচরণ করছে: নুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ২২:৩৮

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

কুমিল্লা: সরকার সদ্য গঠিত একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, ‘সরকারের এমন আচরণ শুধু গণঅধিকার পরিষদ নয়, দেশের অধিকাংশ সচেতন নাগরিক ও রাজনৈতিক মহলের কাছেই প্রশ্নবিদ্ধ।’

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ‘গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, ‘সরকার চারটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে গেলেও একটি সদ্য জন্ম নেওয়া, নিবন্ধনহীন দলকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এনসিপির প্রতি সরকারের এই সহযোগিতা পূর্বের ‘কিংস পার্টি’ গঠনের মতোই একটি নজির।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে সরকার যদি নিরপেক্ষ আচরণ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে দেশবাসী নিরপেক্ষ সরকারের দাবি জানাতেই পারে। নির্বাচনের আগেই একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন দেখা দিতে পারে।’

আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসছে, ফ্যাসিবাদীদের দোসররা তত বেশি দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তাই জনগণ আজ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি তুলছে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কুমিল্লা জেলা ও মহানগর কমিটির নেতারা।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো