Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বার্ন ইনস্টিটিউটে ভারতীয় মেডিকেল টিমের দ্বিতীয় দফা পরামর্শ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ২৩:৫২

দ্বিতীয় দফা পরামর্শ করেছেন ভারতীয় মেডিকেল টিম।

ঢাকা: উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে ভারতীয় মেডিকেল টিম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের সঙ্গে দ্বিতীয় দফা পরামর্শ করেছে।

শুক্রবার (২৫ জুলাই) মেডিকেল টিমের সদস্যরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিছু রোগীর সঙ্গে দেখা করেছেন এবং তাদের আরোগ্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেছেন। ভারতীয় হাইকমিশনের এক কূটনৈতিক এ তথ্য জানিয়েছে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, দলটি দ্বিতীয় দফা পরামর্শ দেওয়ার পাশাপাশি ইনস্টিটিউটের ডাক্তারদের সঙ্গে ব্যবস্থাপনা প্রোটোকল সম্পর্কে আলোচনা করেছেন এবং চিকিৎসা পদ্ধতির জন্য গুরুত্বপূর্ণ সহায়তা করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর গুরুতর আহত রোগীদের চিকিৎসার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে চিকিৎসা সহায়তা দেওয়ার লক্ষ্যে বর্তমানে বাংলাদেশ সফররত ভারতীয় মেডিকেল টিম তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো