Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৩:৪৯ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৩:৫১

নওগাঁ: নওগাঁর মান্দায় দুই ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীগামী একটি বালু বোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। ট্রাকচালক ও হেলপার পাশের একটি পেট্রোল পাম্পে ওয়াশরুমে যান। এ সময় একই দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বালু বোঝাই ট্রাকটি উলটে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পাথর বোঝাই ট্রাকের হেলপার নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ট্রাক চালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিজ্ঞাপন

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহত হেলপারের নাম পরিচয় এখনো জানা যায়নি। নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো