Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাঠ পাচারকালে ৫ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ২২:২৭

নওগাঁ: নওগাঁর বস্তাবর সীমান্ত দিয়ে কাঠ পাচারকালে পাঁচজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (২৬ জুলাই) ভোরে নওগাঁর পত্নীতলা উপজেলর বস্তাবর সীমান্তে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলার ধামইরহাট উপজেলার শ্রী অমল চন্দ্র বর্মণ (৩৫) শ্রী লিটন বর্মণ (২৮) শ্রী নরেশ বর্মণ (৩২) মো. রফিকুল ইসলাম ও (৫৫) মো. হামিদুল ইসলাম (২৫)।

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইকবাল হোসেন জানান, সীমান্তে কাঠ পাচারের সময় বিজিবির একটি টহল দল শিমুলতলী ব্রিজের নিকট অভিযান চালায়। এসময় ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও একটি সোনালিকা গাছের গুঁড়ি ট্রাকসহ জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় পাঁচজন চোরাকারবারি আটক করা হয়। উদ্ধারকৃত কাঠ ধামইরহাট বন বিট অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো