Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গোপসাগরে কাঠের ট্রলিং ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৬:০৭

জেলেদের আয়োজিত মানববন্ধন।

পটুয়াখালী: বঙ্গোপসাগরে কাঠের ট্রলিং ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকাল ১১টায় কুয়াকাটা, মহিপুর ও কলাপাড়ার সর্বস্তরের জেলেদের আয়োজনে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন আশার আলো মৎস্য সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ, কুয়াকাটা জেলে সমিতির সভাপতি আবু হানিফ ঘরামী ও কুয়াকাটা মাঝি সমিতির সভাপতি চান মিয়াসহ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। মানববন্ধনে কুয়াকাটার মৎস্য সংশ্লিষ্ট ৭টি সংগঠনের হাজারো জেলেরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১০ বছর যাবত অবৈধ ট্রলিংয়ের ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকার করে আসছে কিছু জেলেরা। এতে সমুদ্রের বিভিন্ন প্রজাতির রেনু-পোনাসহ ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য। কমছে ইলিশসহ সব ধরনের মাছের উৎপাদন। দ্রুত সময়ের মধ্যে ট্রলিং বন্ধ না করলে আরও কঠোর কর্মসূচি গ্রহনের হুঁশিয়ারি দেন জেলেরা।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কাঠের ট্রলিং ট্রলার বন্ধের বিষয়ে হাইকোর্টে মামলা চলমান আছে। রায়ের অপেক্ষায় আছি তারপরে এগুলো ধ্বংস করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো