Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমান বিধ্বস্তে টাঙ্গাইলের নিহত ২ শিক্ষার্থীর বাড়িতে বিএনপির নেতাকর্মীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৮:৪২

নিহত দুই শিক্ষার্থীর কবর জিয়ারত করছেন বিএনপির নেতাকর্মীরা।

টাঙ্গাইল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ।

রোববার (২৭ জুলাই) দুপুরে মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদ (১৪) এবং সখীপুর উপজেলায় উপ‌জেলার হতেয়া কেরা‌নিপাড়া গ্রামের হুমায়ার (৯) বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি।

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু নিহত তানভীর এবং হুমাইয়ার বাবা-মাকে শান্ততা দেন।

বিজ্ঞাপন

এ সময় পরিবারের সদস্যদের উদ্দেশ্যে আব্দুস সালাম পিন্টু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজ আপনার সঙ্গে দেখা করতে এসেছি। তিনি আপনাদের সব সময় খোঁজ খবর রাখছেন। আপনাদের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়া সম্ভব নয়। আপনাদের পাশে বিএনপি পরিবার সবসময় থাকবে।

এ সময় কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল সহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিএনপি নেতাকর্মীরা নিহত দুই শিক্ষার্থীর কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন টাঙ্গাইলের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো