Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ২০:০৯ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২০:১৪

প্রতীকী ছবি: সারাবাংলা

নওগাঁ: নওগাঁর মান্দায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নাঈম শেখ (২৭) নিহত হয়েছেন।

রোববার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম শেখ রাজশাহীর পবা থানার ধর্মহাটা এলাকার সেহেরদী শেখের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানান, নাঈম শেখ সকালে নিজ বাড়ীর থেকে মোটরসাইকেলযোগে মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের গোররা গ্রামে তার নানার বাড়ি যাচ্ছিলেন। পথের মধ্যে লক্ষীরামপুর এলাকায় পৌঁছালে নাঈমের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাঈম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো