Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২৮ জুলাই ২০২৫ ০৯:৫০

চট্টগ্রাম আইবিটিআরএ-এর রিজিওনাল সেন্টারে অনুষ্ঠিত সম্মেলন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোন এবং দুইটি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) ব্যাংকের চট্টগ্রাম আইবিটিআরএ-এর রিজিওনাল সেন্টারে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান ও ড. এম. কামাল উদ্দীন জসীম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নূরুল হক।

চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মো. আবদুর রব মৃধার সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান শহীদুল্লাহ মজুমদার। সম্মেলনে জোনদ্বয়ের অধীন শাখাসমূহের প্রধান, দুইটি কর্পোরেট শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো