Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৬:০১

প্রতীকী ছবি।

খুলনা: খুলনার রূপসায় আমেনা বেগম (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ জুলাই) রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার দুবাই প্রবাসী মো. শফিকুল ইসলাম জমাদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে রোববার (২৭ জুলাই) সে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। সকালে আশপাশের লোকজন ওই নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে রূপসা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

সোমবার (২৮ জুলাই) রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো