Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে ২ শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ২১:২৬

প্রতীকী ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আশা মনি (১১) ও সুমাইয়া (১১) নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত সুমাইয়া কুটিচন্দ্রখানা এলাকার আবু-বক্কর সিদ্দিকের মেয়ে। আশা মনি একই এলাকার। তারা উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, দুপুরের পর পরিবারের অগোচরে বাড়ি থেকে বেরিয়েছিল দুই শিক্ষার্থী। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পরিবার ও স্থানীয়দের ধারণা, পুকুরে শাপলা ফুল তুলতে গিয়েছিল ওই দুই শিক্ষার্থী।

বিজ্ঞাপন

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো