Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১০:৫৯ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১২:০০

ফাইল ছবি

ঢাকা: আজ দুপুরের মধ্যে দেশের অন্তত সাতটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে আবহাওয়া অফিস জানায়, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় রয়েছে, যার ফলে এই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো