Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত ৩১ আগস্ট

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৬:১৪

‎ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট (রোববার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

‎সেসঙ্গে দাবি-আপত্তি যাচাই-বাছাই শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

‎মঙ্গলবার (২৯ জুলাই) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

‎জানা গেছে, ভোটার তালিকা আইন সংশোধন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় শুরুতে কমিশন কেবল একটি সম্পূরক তালিকা প্রকাশের পরিকল্পনা করেছিল। তবে আইন সংশোধনের কাজ শেষ হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎এর আগে, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ জানিয়েছিলেন, খসড়া তালিকায় নতুন করে ৪৪ লাখ ৬৬ হাজার ভোটার যুক্ত হয়েছেন এবং দ্রুতই এটি প্রকাশ করা হবে।

‎সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

বিজ্ঞাপন
‎ ‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো