Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিকিৎসা নিতে প্রতি মাসে ৪০-৫০ বাংলাদেশি রোগী চীন যাচ্ছে: চীন রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৭:৩০

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জা‌নিয়েছেন, বাংলাদেশের সঙ্গে কূটনীতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশের সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করেছে চীন। বর্তমানে প্রতি মাসে গড়ে ৪০-৫০ জন বাংলাদেশি রোগী চিকিৎসা সেবা নিতে চীন যাচ্ছে। আগে বাংলা‌দে‌শিদের চি‌কিৎসার জন্য পাঁচ‌টি হাসপাতাল নির্ধারণ করা হ‌লেও এখন চীনের সব হাসপাতা‌লে চি‌কিৎসা সেবা নেওয়া যাচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এক প্রশ্নের জবা‌বে এ তথ্য জানান রাষ্ট্রদূত। অনুষ্ঠানে ডিক্যাব প্রেসিডেন্ট একেএম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত: চলতি বছরের ১০ মার্চ চিকিৎসার উদ্দেশে বাংলাদেশী রোগীদের প্রথম দল কুনমিং যায়। এরপর থেকে এখন পর্যন্ত চী‌নে চি‌কিৎসা নি‌তে যাওয়াদের প‌রিসংখ্যান জান‌তে চাওয়া হয় ইয়াও ওয়ে‌নের কা‌ছে।

জবা‌বে তি‌নি ব‌লেন, এখন পর্যন্ত ঠিক কতজন বাংলা‌দে‌শি চী‌নে চি‌কিৎসা নি‌তে গে‌ছেন এই মুহূ‌র্তে আমি বল‌তে পারব না। ত‌বে প্রতি মা‌সে গ‌ড়ে ৪০-৫০ জন বাংলাদেশি রোগী চিকিৎসা সেবা নি‌তে চীন যা‌চ্ছে। সংখ্যাটি খুব বে‌শি নয়। আগে বাংলা‌দে‌শির চি‌কিৎসার জন্য পাঁচ‌টি হাসপাতাল নির্ধারণ করা হ‌লেও এখন চী‌নের সব হাসপাতা‌লে চি‌কিৎসা সেবা নেওয়া যা‌চ্ছে। বাংলা‌দে‌শে হাসপাতাল স্থাপন কর‌বে চীন।

তারই প‌রি‌প্রেক্ষি‌তে গত মা‌র্চে চীনের তিনটি সরকারি এবং একটি বেসরকারি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসার জন্য ঠিক করে দেওয়া হয়। পরে আরো এক‌টি হাসপাতাল যুক্ত করা হয়।

সারাবাংলা/একে/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো