Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরায় নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ২২:১৪

ঢাকা: উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্যের ফলে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ জুলাই) এক বিশেষ আবহাওয়া বার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তাল অবস্থার কারণে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগেও জুলাই মাসজুড়েই দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়ে আসছে আবহাওয়া অফিস।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো