Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কৃষিতে ড্রোন প্রযুক্তির সহায়তা দিতে চায় চীন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২০:১৭

বুধবার সচিবালয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন – (ছবি : সংগৃহীত )

ঢাকা: দেশের কৃষিতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির সহায়তা দিতে চায় চীন।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর(অব.) সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ আগ্রহের কথা জানান। সাক্ষাতে দুই দেশের মধ্যে কৃষি পণ্য রফতানি, কৃষি বিষয়ক প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বিষয়েও আলোচনা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়নের সহযোগী। চীনের সাথে কূটনৈতিক সম্পর্কের ইতিহাস অর্ধশতাব্দির। ভবিষ্যতেও এ সম্পর্ক আরও জোরদার হবে।

বিজ্ঞাপন

উপদেষ্টা বাংলাদেশ থেকে চলতি মৌসুমে আম আমদানি করার জন্য চীনকে ধন্যবাদ জানান। আগামী মৌসুমে আমের পাশাপাশি কাঁঠাল, সুগন্ধি চাল আমদানির বিষয়েও অনুরোধ জানান।

উপদেষ্টা বাংলদেশের কৃষির আধুনিকায়নে যান্ত্রীকিকরণ প্রযুক্তি হাস্তান্তর, আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন, দেশের কৃষক ও কৃষি সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদানে সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূতকে আহবান জানান।

উপদেষ্টার বক্তব্যের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের কৃষি খাতে একসাথে কাজ করতে আগ্রহী। এছাড়া সার কারখানা স্থাপন, নিরাপদ খাদ্য, কৃষিতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন বিষয়েও কাজ করতে আগ্রহী বলে তিনি জানান।

সারাবাংলা/ইএইচটি/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো