Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমার শেষ দিন আজ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ০৮:৩৩

নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার (৩১ জুলাই)। তবে, এই সময় আরও বাড়তে পারে বলে জানা গেছে।

বুধবার (৩০ জুলাই) শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি দল পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে অন্যান্য দলসহ বেশিরভাগ ইসলামী দল এখনো আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি।

উল্লেখ্য, এর আগে গত ৭ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, নিবন্ধিত দলগুলোকে আয়-বয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।

নিয়ম অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পর পর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো