Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১০:৪৭

ঢাকা: দেশের গুচ্ছভূক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। ক্লাস শুরু ১১ আগস্ট থেকে। সম্প্রতি গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

‎ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে আগামী ৩ আগস্ট থেকে ৭ আগস্টের মধ্যে মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী তার স্টুডেন্ট প্যানেলের বর্তমান তথ্য অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

‎মূল নম্বরপত্রগুলো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে থাকলে তা নিজ দায়িত্বে সেই বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করে চূড়ান্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত সময়ের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।

‎https://gstadmission.ac.bd/—‎এই ঠিকানায় গুচ্ছ ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো