Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ০০:০১

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে। এ সময় পুলিশ তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে চৌমুহনী রেলওয়ে স্টেশন থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলকারীরা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছিল। তাদের হাতে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিল। বর্তমান সরকারের বিরুদ্ধেও স্লোগান দিতেও দেখা যায় তাদের।

মিছিলটি প্রধান সড়কে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো