Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি রাফি ফেনী থেকে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ২০:০১

কুমিল্লা: কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) সকালে ফেনী জেলা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মিনহাদুল হাসান রাফি গতকাল কলকাতা থেকে গোপনে কুমিল্লা এসেছিলেন। এ খবর পেয়ে কুমিল্লা ডিবি পুলিশ ফেনীর স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের চারটি মামলা রয়েছে।

কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাফিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো