Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১২:২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি চলছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই অস্ত্রোপচার শুরু হয়। খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই জটিল সার্জারিটি পরিচালনা করছেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে জানান, “সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, অপারেশন চলছে। এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এটি প্রায় পাঁচ ঘণ্টা সময় নিতে পারে।”

এর আগে, গত ১ আগস্ট (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে আমিরের সুস্থতা কামনায় দেশবাসীকে বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়। মসজিদভিত্তিক এই দোয়ার কর্মসূচিতে নফল ইবাদতের মাধ্যমে প্রার্থনার আহ্বান জানানো হয়— যার মধ্যে ছিল সালাত, সিয়াম ও সাদাকাহ।

বিজ্ঞাপন

গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমিরে জামায়াত। তখন তাকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে নিশ্চিত হতে গত ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে হার্টে চারটি ব্লক ধরা পড়ে। তবে বর্তমানে তিনি স্থিতিশীল এবং স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন বলে জানান পরওয়ার।

দলের পক্ষ থেকে আজ জুমার দিনে দেশের প্রতিটি মসজিদে দোয়ার কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো