Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১৪:৩৮

‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ।

টাঙ্গাইল: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘জুলাই আগস্টের চেতনা শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি একটি মূল্যবোধ-যেখানে গণতন্ত্র, মানবতা ও সাম্যের জন্য ছাত্র-জনতার আত্মত্যাগ। তাই আমাদের সকলকে ২০২৪ অভ্যুত্থানের আদর্শকে ধারণ ও লালন করে উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এদেশকে এগিয়ে নিতে এক যোগে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ আক্তারসহ জেলার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত এবং আহত পরিবারের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এ অভিভাবক সমাবেশে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, আন্দোলনে নিহত শহিদের পক্ষ থেকে শহিদ মারুফের মা মোরশেদা বেগম, শহিদ ইমনের মা রিনা খাতুন, ডাক্তার মনিয়া আক্তার বক্তব্য দেন। এর আগে ২০২৪ অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো