Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত আমিরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১৫:১৩ | আপডেট: ২ আগস্ট ২০২৫ ১৫:২১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই অস্ত্রোপচার শুরু হয় এবং তা সফলতার সঙ্গে শেষ হয়।

দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির সার্জারিটি পরিচালনা করেন। পাঁচ ঘণ্টাব্যাপী এই জটিল অপারেশনটি ভালোভাবেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

দুপুরে জামায়াতের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ডা. শফিকুর রহমানের অপারেশনের সফলতার কথা জানানো হয়। তার পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত সপ্তাহে জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদযন্ত্রে পাঁচ-ছয়টি ব্লক ধরা পড়ে, যার মধ্যে কয়েকটি ছিল গুরুতর। অনেকের পরামর্শে বিদেশে চিকিৎসার সুযোগ থাকলেও তিনি নিজেই দেশে থেকেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।

অপারেশনের দিন সকালে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে বলেন, “সকাল সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, সময় লাগবে অন্তত পাঁচ ঘণ্টা।”

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলের শীর্ষ নেতারা।

দলের পক্ষ থেকে সকলের প্রতি  হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে করে চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয়।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো