Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১৬:০৭ | আপডেট: ২ আগস্ট ২০২৫ ১৮:৩৬

ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে।

কক্সবাজার: জেলার রামুর রশিদনগরে ট্রেনের ধাক্কায় চালকসহ সিএনজিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈয়বুর রহমান।

নিহত হয়েছেন, মরিয়ম আক্তার (৪৫) ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার নাজির হোসেনের স্ত্রী ও তার এক শিশু কন্যা এবং অটোরিকশা চালক হাবিব উল্লাহ।

তবে নিহত অপর এক নারীর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, তিনি নিহত অপর যাত্রীদের স্বজন।

রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম বলেন, দুপুরে কক্সবাজার আইনিক রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলিরছড়া রেলক্রসিং এলাকায় পৌঁছে। এ সময় ভারুয়াখালীমুখি একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা রেল ক্রসিং অতিক্রম করছিল। এতে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি প্রায় এক কিলোমিটার দূরের এলাকা পর্যন্ত ছিটকে পড়ে।

বিজ্ঞাপন

অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালক ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই ঘাতক ট্রেনটি পালিয়ে যায়।

এদিকে, দুপুরে ঘটনার পরপরই চট্টগ্রাম দিক থেকে আসা কক্সবাজারমুখি সৈকত এক্সপ্রেস নামের ট্রেনটি বিক্ষুদ্ধ জনতা ঘটনাস্থলে আটকে রেখেছে বলে জানান স্থানীয় এই ইউপি চেয়ারম্যান।

আব্দুল মালেক মাসুম জানান, নিহতদের লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো