Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১০:৩৯

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: সারাদেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই বৃষ্টিপাতের কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদ-নদীর পানিপ্রবাহ কিছুটা বাড়তে পারে। এর ফলে নিম্নাঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এ সময়ও দেশের আট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার এই অবস্থায় রোববার দেশের সার্বিক তাপমাত্রা দিনের বেলায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা উভয় দিনেই প্রায় একই থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া বিভাগ নাগরিকদের যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে, বিশেষ করে যারা নিচু এলাকা বা নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করছেন তাদের জন্য সতর্কতা অবলম্বন জরুরি বলে মনে করছে সংস্থাটি।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো