Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১১:১৪ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১১:১৮

ঢাকা: আজ রোববার থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত (জিএসটি) ১৯ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তিপ্রক্রিয়া। যা চলবে বৃহস্পতিবার (৭ আগস্ট) পর্যন্ত। আর ভর্তি প্রক্রিয়া শেষে ক্লাস শুরু হবে আগামী ১১ আগস্ট।

সম্প্রতি ভর্তিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে ৩ আগস্ট থেকে ৭ আগস্টের মধ্যে মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী তার Student Panel-এর বর্তমান তথ্য অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

মূল নম্বরপত্রগুলো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে থাকলে তা নিজ দায়িত্বে সেই বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করে চূড়ান্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত সময়ের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। আগামী ১১ আগস্ট হতে জিএসটি গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

https://gstadmission.ac.bd/- এই ঠিকানায় বিস্তারিত তথ্য জানা যাবে।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো