Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় আজ ২ রাজনৈতিক দলের সমাবেশ, চলছে ‘জুলাই জাগরণ’ ও বইমেলা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১২:২৫

শাহবাগ মোড়ে গণসমাবেশের প্রস্তুতি চলছে। ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীজুড়ে চলছে একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক আয়োজন। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে থাকবে জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা।

ছাত্রদলের গণসমাবেশ শাহবাগে:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রোববার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে গণসমাবেশ করছে। জুলাই গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কেন্দ্রীয় শহিদ মিনারে এনসিপির জনসভা:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে। এনসিপির মুখ্য নেতারা দাবি করেছেন, “জুলাই অভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর। সেই সনদের বাস্তবায়নেই ভবিষ্যতের রাজনীতি গড়ে উঠবে।”

বিজ্ঞাপন

সোহরাওয়ার্দীতে চলছে ‘জুলাই জাগরণ’ ফেস্ট:

১ থেকে ৪ আগস্ট পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে চলছে সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজিত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নাটক, গান, আবৃত্তি, পোস্টার প্রদর্শনীসহ নানা আয়োজন দর্শকদের জন্য উন্মুক্ত।

বাংলা একাডেমিতে বইমেলা:

বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে ‘জুলাই গণ-অভ্যুত্থান বইমেলা ২০২৫’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলা একাডেমি ও বাংলাদেশ পুস্তক ও বিক্রেতা সমিতির যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে ৫ আগস্ট পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো