Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে হিন্দুধর্মাবলম্বী বাড়িঘরে হামলা: গ্রেফতার সাংবাদিক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৯:৪৯ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৯:৫৫

গ্রেফতার হওয়া স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমান সেলিম।

রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার মামলায় গ্রেফতার হওয়া স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমান সেলিমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (৩ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে সেনাবাহিনীর একটি দল।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার সাংবাদিক হাবিবুর রহমান সেলিম রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিনিধি।

ওসি আল এমরান জানান, আলদাদপুরে হিন্দুপল্লিতে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের উসকানি দিয়েছেন সাংবাদিক সেলিম। এ ঘটনার ভিডিও ও অডিও শুনে তাকে আটক করেছে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী তাকে থানায় হস্তান্তর করে। হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৬ জুলাই ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে গঙ্গাচড়ার আলদাদপুর ছয়আনি বালাপাড়া এলাকার এক হিন্দু কিশোরকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। রাতেই ওই কিশোরের এক আত্মীয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। পরদিন ২৭ জুলাই সাইবার সুরক্ষা আইনে করা মামলায় ওই কিশোরকে আদালতের মাধ্যমে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। তবে ওই এলাকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাশের জেলা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ি, মাগুড়া ও বাংলাবাজার এলাকা থেকে দফায় দফায় লোকজন মিছিল নিয়ে এসে হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালায়। ঘটনার তিনদিন পর ২৯ জুলাই আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো