Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিতুমীর কলেজে ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভাল 2.O অনুষ্ঠিত

তিতুমীর কলেজ প্রতিনিধি
৩ আগস্ট ২০২৫ ২০:২১ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ০০:৩২

‎সরকারি তিতুমীর কলেজের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কর্তৃক ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভাল 2.O অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের একটি কক্ষে ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভাল 2.O আয়োজন করা হয়।

‎ফেস্টিভাল  2.O অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.ছদরুদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারাহ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্যরা।

বিজ্ঞাপন

‎এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য অধ্যক্ষ অধ্যাপক  ড. ছদরুদ্দীন আহমেদ বলেন, তিতুমীর কলেজে এত সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করলাম এবং দেখলাম সত্যিই এটা আনন্দদায়ক। তিতুমীর কলেজ আসলেই একটি বিশ্ববিদ্যালয় সমপরিমাণ প্রতিষ্ঠান, যেখান থেকে প্রতি বছর বিসিএস ক্যাডার বের হয়। সুন্দর, সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়। আমি একটি অনুন্নত এলাকা থেকে বাংলাদেশের সবচেয়ে বড় কলেজ তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি। এটা সত্যিই আমার গর্বের বিষয়। তিতুমীর কলেজে যত অনুষ্ঠান হয় তার থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের অনুষ্ঠানগুলো এবং আজকের এই অনুষ্ঠানটি সত্যিই অত্যন্ত গুণগতমানের।

‎কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম বলেন, আজকের এই অনুষ্ঠান সত্যি সবার জন্য অনেক কার্যকরি। ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা, ইংরেজি ছাড়া আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য। বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জন এবং বাংলাদেশের বিভিন্ন চাকরিতে ইংরেজি ভাষার উপর দক্ষতায় জোর দেওয়া হয়। আমাদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করা অপরিহার্য।

‎ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি আল-আমিন বলেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতি বছরই এরকম ফেস্টিভাল আয়োজন করে থাকে। সারা বাংলাদেশ থেকে ইউনিভার্সিটি, কলেজ ও  ইন্টার লেভেল পর্যন্ত অংশগ্রহণকারীদের নেওয়া হয়। এবারও আমাদের ২২৩ জন অংশগ্রহণ  করেছে পুরো দেশ থেকে। আমরা এই প্রোগ্রামটি করে থাকি ইংলিশে দক্ষতা অর্জন ও চর্চার মাধ্যমে গতিশীলতা আনার জন্য।

সারাবাংলা/এমআর/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো