Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৪ সেবা গ্রহণে লাগবে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১৮:২৯ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৮:৩৭

ঢাকা: মোট ২৪টি আর্থিক ও নাগরিক সেবা গ্রহণে নির্ধারিত অর্থবছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র ব্যাংকে দাখিল করতে হবে। শুধু ঋণ বা আমানতের ক্ষেত্রেই নয়; জমি কেনাবেচা, ট্রেড লাইসেন্স, গ্যাস-বিদ্যুৎ সংযোগ, ডিস্ট্রিবিউটরশিপ, এমনকি শিশুকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তির ক্ষেত্রেও রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক। সরকারি গেজেটের আলোকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে সমন্বয় করে এ উদ্যোগ বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক।

যেসব ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক:

১. ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ করলে।

২. কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হলে।

বিজ্ঞাপন

৩. আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ অথবা নবায়ন করলে।

৪. সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে।

৫. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে।

৬. সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে।

৭. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, চাটার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করতে।

৮. মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন ১৯৭৪-এর অধীন নিকাহ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও বিশেষ বিবাহ আইন ১৮৭২-এর রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে।

৯. ট্রেডবডি ও কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি অথবা নবায়ন করতে।

১০. স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নবায়নে।

১১. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স ও বায়িং হাউজ নিবন্ধন গ্রহণ ও নবায়নে।

১২. যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক এবং শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে।

১৩. সিটি করপোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে।

১৪. সিটি করপোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে।

১৫. লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, ডাম্ব-বার্জসহ যে কোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে।

১৬. পরিবেশ অধিদফতর বা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট উৎপাদনের অনুমতি গ্রহণ ও নবায়নে।

১৭. সিটি করপোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে।

১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণে ও নবায়নে।

১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণ ও নবায়নে।

২০. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়।

২১. ১০ (দশ) লাখ টাকার অধিক মেয়াদি আমানত খোলায় ও বহাল রাখতে।

২২. ১০ (দশ) লাখ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয়ে।

২৩. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে।

২৪. ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো