Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বন্দরে সতর্ক সংকেত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ০৯:৩৫ | আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১০:২৯

বৃষ্টি। প্রতীকী ছবি।

ঢাকা: ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, আবহাওয়া অধিদফতরের সর্বশেষ ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। আবহাওয়ার এই অবস্থার কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো