Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্ষমতায় থাকা পর্যন্ত আর্থিক খাত সংস্কার করে যাব: অর্থ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১১:৫৮

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ঢাকা: অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততোদিন আর্থিক খাতের সংস্কার চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন তাই এই সময়ে সংস্কার করে দেশটাকে যতটা সম্ভব এগিয়ে নিতে চাই।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের কৃষি বিপ্লবে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি। অন্যান্য ব্যাংকের যে খারাপ অবস্থা কৃষি ব্যাংক তেমন খারাপ অবস্থায় নেই।

বিজ্ঞাপন

এ সময় কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, চেয়ারম্যান জাহিদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, উপব্যবস্থাপনা পরিচালক মো. খালেদাজুম্মানসহ ব্যাংকটির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো