Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনের ডাকাত আসাবুর বাহিনীর ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১২:৫২

আটক সুন্দরবনের ডাকাত আসাবুর বাহিনীর ২ সদস্য।

বাগেরহাট: কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড বিসিজিএস স্বাধীন বাংলা এর নেভিগেটিং কর্মকর্তা লে. মো. খালিদ সাইফু্ল্লাহ্ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটক ডাকাত মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭) উভয়ই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৫ আগস্ট বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে কোস্ট গার্ড আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা পালানোর চেষ্টা করলে আভিজানিক দল আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

বিজ্ঞাপন

পরবর্তীতে আভিযানিক দল তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সদস্যকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। আটকদের ও জব্দ হওয়া সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো