Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুলশানে চাঁদাবাজি: গ্রেফতার অপুর আদালতে স্বীকারোক্তি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৯:০৭

চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার জানে আলম অপু।

ঢাকা: রাজধানীর গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার জানে আলম অপু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার জানে আলম অপু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

এর আগে, গত ১ আগস্ট রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

গত ১৭ জুলাই গুলশানে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় গিয়ে নিজেদের সমন্বয়ক পরিচয় দেন আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদসহ কয়েকজন। তারা শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। জাফর ১০ লাখ টাকা চাঁদা দেন।

গত শনিবার রাতে চাঁদার বাকি টাকা আনতে গেলে ঘটনাস্থল থেকে রাজ্জাকসহ পাঁচজন পুলিশের হাতে ধরা পড়ে। বাকি চারজন হলেন- ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও অপ্রাপ্তবয়স্ক একজন।

এ ঘটনায় গুলশান থানায় মামলা করেছেন সিদ্দিক আবু জাফর। মামলার এজাহারে গ্রেফতার হওয়া পাঁচজনের বাইরে অপু নামের একজনসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো